মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ জন। এ বছর এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক ভর্তি।
ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩ জনকে ভর্তি করা হয়েছে। তবে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিশেষ ঃ
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বর্তমানে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ বছর সারাদেশে ডেঙ্গু সংক্রমণে ২ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৭৮ জন এবং ঢাকার বাইরে ৬৪৪ জন।
এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৬ জন। ঢাকায় ১ হাজার ১২৬ জন এবং ঢাকার বাইরে ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ সংবাদ । ডেঙ্গুজ্বর । আজকের সর্বশেষ খবর

0 Comments